এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দক্ষিণ কসবার বাসিন্দা ইব্রাহীম মিয়া, যিনি স্থানীয়ভাবে ‘ইব্রাহীম ড্রাইভার’ নামে পরিচিত, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং শরীরের বিভিন্ন অংশে পচন ধরায় তার শারীরিক অবস্থা চরম সংকটাপন্ন হয়ে উঠেছে। তার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, কিন্তু পরিবারে কোনো আয়ের উৎস না থাকায় তারা গভীর মানবিক সংকটে নিপতিত হয়েছে।
এই করুণ অবস্থার খবর অগ্রভাগীয় সাহিত্য সংগঠন ‘সি.টি.এল’-এর সম্মানিত সভাপতি আশফাতুল হোসেন ভূঁইয়া এলমানের নজরে এলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন এবং অসুস্থ ইব্রাহীম মিয়ার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। মানুষের কল্যাণে নিবেদিত এই সংগঠনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এটি ছিল তাদের ২২৫তম কার্যক্রম।
ইব্রাহীম মিয়ার বাসায় সহায়তা পৌঁছে দিতে সংগঠনের পক্ষ থেকে একটি মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশফাতুল হোসেন ভূঁইয়া এলমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব শফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ. ম. হারুনর রশীদ ডালি, দৈনিক যুগান্তরের কসবা প্রতিনিধি সৌরাব হোসেন, কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি জিয়াউল হুদা শিপন, কসবা উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, আকসিনা কুল্লাবাড়ি আলোরণ সংগঠনের সভাপতি সবুজ ভূঁইয়া এবং সি.টি.এল সদস্য রুবেল সরকার।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এই মানবিক উদ্যোগে সংহতি প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
অগ্রভাগীয় সাহিত্য সংগঠন ‘সি.টি.এল’ সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের এই ধারাবাহিক মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দিচ্ছে এবং ভবিষ্যতেও এই সংগঠন মানুষের পাশে থেকে সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সবার।
আগস্ট ৪, ২০২৫
জুলাই ৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আন্তর্জাতিক | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।