পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান পুনর্বিবেচনার উদ্যোগ

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৮ নভেম্বর, ২০২৬ ১:০৪ পিএম
শেয়ার করুন:
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান পুনর্বিবেচনার উদ্যোগ

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্বে নির্ধারিত স্থানটি পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে প্রস্তাবিত স্থানে জমির প্রাপ্যতা ও প্রাসঙ্গিক অন্যান্য বিষয় যাচাই-বাছাই করে মতামত প্রদানের জন্য পিরোজপুরের জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। উপসচিবের পক্ষে সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত চিঠিটি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।

চিঠি সূত্রে জানা গেছে, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুরের পাঠানো একটি আধা-সরকারি পত্রের (ডিও লেটার) পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই চিঠিতে বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের প্রস্তাব করা হলে বিষয়টি পুনর্বিবেচনার প্রক্রিয়া শুরু করে মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতেই বর্তমান ও বিকল্প স্থানে জমির প্রাপ্যতা ও যৌক্তিকতা পরীক্ষা করে মতামত দিতে জেলা প্রশাসনকে অনুরোধ জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, স্থান পরিবর্তনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। মূলত জেলা প্রশাসনের সরেজমিন প্রতিবেদন ও সার্বিক মতামত পাওয়ার পরই এ বিষয়ে পরবর্তী করণীয় ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।