এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দক্ষিণ আফ্রিকায় দুটি পৃথক বন্দুক হামলার ঘটনায় অন্তত ২৭ জন নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। দেশটির দুটি ভিন্ন টাউনশিপে ঘটে যাওয়া এসব সহিংসতায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, প্রথম ঘটনাটি ঘটে শনিবার রাতে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত গাওটেং প্রদেশের ওয়েস্ট র্যান্ড জেলার ওয়েডেলা এলাকার ‘এক্সটেনশন ৩’-এ। সেখানে একটি মদের দোকানে (ট্যাভার্ন) রাত সাড়ে নয়টার দিকে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা।
প্রত্যক্ষদর্শী ও তদন্তকারীদের তথ্যমতে, ভারী অস্ত্রে সজ্জিত হামলাকারীরা প্রথমে দোকানের বাইরে জড়ো হওয়া লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে তারা ভেতরে প্রবেশ করে গুলিবর্ষণ অব্যাহত রাখে। এ সময় তারা উপস্থিত লোকজনকে তল্লাশি করে মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এই হামলায় ঘটনাস্থলেই অন্তত ১৭ জন নিহত হন এবং আহত হন আরও ১৫ জন। হামলাকারীরা একে-৪৭ রাইফেল ও পিস্তল ব্যবহার করেছিল বলে জানিয়েছে পুলিশ। তাণ্ডব চালিয়ে তারা দুটি গাড়িতে করে পালিয়ে যায় এবং ঘটনাস্থলে আরও দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এদিকে, দ্বিতীয় ঘটনাটি ঘটে রোববার ভোরে কেপটাউনের কাছে লওয়ান্ডলে এলাকায়। সেখানে একটি দোকানে একদল বন্দুকধারী অতর্কিত হামলা চালালে অন্তত ১০ জন নিহত এবং ১১ জন গুরুতর আহত হন।
পরপর দুটি হামলার কারণ এখনও স্পষ্ট নয়। জোহানেসবার্গের ঘটনায় জড়িত অন্তত আটজন সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ ইউনিট ও গোয়েন্দাদের সমন্বয়ে অভিযান চলছে। এ ঘটনায় ১৭টি হত্যা, ১৫টি হত্যাচেষ্টা এবং সম্পত্তি ধ্বংসের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, কেপটাউনের হামলার সঙ্গে জড়িতদের ধরতেও তল্লাশি চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, এর মাত্র কয়েক দিন আগেই দেশটির ডারবান শহরের কাছে একটি পারিবারিক অনুষ্ঠানে বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ ১১ জন প্রাণ হারান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটল।
সেপ্টেম্বর ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আফ্রিকা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।