এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হিন্দুদের ধর্মীয় বিশ্বাস এবং ভারতীয় চিকিৎসকদের নিয়ে চরম অবমাননাকর ও বিদ্রূপাত্মক মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি-আমেরিকান ইহুদি ধর্মপ্রচারক (রাবাই) ইয়োসি মিজরাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই তাকে প্রকাশ্য ‘বর্ণবাদী’ হিসেবে আখ্যায়িত করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম *ইন্ডিয়া টুডে*র এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে ইয়োসি মিজরাহি হিন্দুদের গরুর প্রতি শ্রদ্ধা নিবেদনের ধর্মীয় রীতি নিয়ে উপহাস করেন। তিনি দাবি করেন, ভারতে মেঝেতে গরুর মূত্র পড়লে মানুষ তা চেটে পান করে—এমনকি চিকিৎসকরাও এ কাজ করেন। এছাড়া নয়াদিল্লির রাস্তায় গরুর উপস্থিতির কারণে যানজট সৃষ্টির বিষয়টি নিয়েও কৌতুক করতে দেখা যায় তাকে।
ভিডিওতে মিজরাহি বলেন, “আপনারা কি সেই ভারতীয় হিন্দুদের চেনেন, যারা গরুর পূজা করেন?” এরপর ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি মন্তব্য করেন, মেঝেতে পড়া গরুর মূত্র তারা চেটে খায়। এমনকি ভারতীয়দের মতো করে তাকে না বানানোর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই ধর্মপ্রচারক।
তার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতে বসবাসরত ইসরায়েলি গবেষক ও লেখক ইয়েশায়া রোজেনম্যান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মিজরাহির এ ধরনের বিদ্বেষমূলক বক্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের ভাবমূর্তির অপূরণীয় ক্ষতি করছে।
ঘটনাটির প্রতিক্রিয়ায় ভারতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ এম আবু শাওয়েশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, “বর্ণবাদ মানবতার জন্য এক বিরাট হুমকি।”
সরাসরি কারও নাম উল্লেখ না করে ফিলিস্তিনি রাষ্ট্রদূত আরও লেখেন, যারা কোনো ধর্ম বা বিশ্বাসের মানুষের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়, ধর্মীয় অনুভূতি নিয়ে বিদ্রূপ করে কিংবা ঐতিহ্যকে অপমান করে—তারা কেবল অসহিষ্ণুতাই ছড়ায় না, বরং আমাদের অভিন্ন মানবতার ভিত্তিকেও চরম ঝুঁকির মুখে ফেলে দেয়।
জুলাই ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ৩১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৩১ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৩১ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৩১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৩১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।