দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় স্কাপ সিরাপ ও গাঁজা উদ্ধার

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
৩১ অক্টোবর, ২০২৬ ৫:০০ পিএম
শেয়ার করুন:
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় স্কাপ সিরাপ ও গাঁজা উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জয়পুর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ‘বিলগাথুয়া মাঠ’ নামক স্থানে বিজিবির একটি চৌকস দল বিশেষ অভিযান চালায়। এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১৭৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ এবং ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৯৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত সীমান্ত গড়ে তুলতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির এই ‘জিরো টলারেন্স’ নীতি ও সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।