এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর দুই শীর্ষ জেনারেলসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও বেসামরিক নাগরিক রয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার বিমানটি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কিকউইত থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে রওনা হয়েছিল। উড্ডয়নের কিছু সময় পরই বিমানে মারাত্মক যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
পরিস্থিতি বেগতিক দেখে পাইলট কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে এলাকায় বিমানটি জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে সেখানে কোনো রানওয়ে না থাকায় বিমানটি সরাসরি একটি আবাসিক এলাকার ওপর আছড়ে পড়ে এবং সাথে সাথে এতে আগুন ধরে যায়।
কোয়াঙ্গো প্রদেশের উপগভর্নর রেমি সাকি বোকিন্ডা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রানওয়ের অনুপস্থিতির কারণেই বিমানটি লোকালয়ে বিধ্বস্ত হয়।
কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেনগে জানান, দুর্ঘটনায় বিমানে থাকা সব আরোহীই প্রাণ হারিয়েছেন। অগ্নিকাণ্ডের তীব্রতা এতটাই বেশি ছিল যে, নিহতদের মধ্যে ১২ জনের মরদেহ সম্পূর্ণ পুড়ে গিয়ে বিকৃত হয়ে গেছে, যা শনাক্ত করা সম্ভব হয়নি। পাইলটের মরদেহটি বিমানের ধ্বংসাবশেষের বাইরে পাওয়া যায়।
সামরিক সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে সামরিক কর্মকর্তাদের পাশাপাশি সরকারি প্রতিনিধি দল এবং সাধারণ নাগরিকও ছিলেন। ইতোমধ্যে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, খনিজ সম্পদে সমৃদ্ধ ডিআর কঙ্গো কয়েক দশক ধরেই সশস্ত্র সংঘাত ও রাজনৈতিক অস্থিতিশীলতায় জর্জরিত। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলের মূল্যবান খনিগুলোর নিয়ন্ত্রণ নিতে সক্রিয় থাকা বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই রক্তক্ষয়ী লড়াই চালিয়ে আসছে দেশটির সেনাবাহিনী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।