এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উদ্যোগে আয়োজিতব্য ‘৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী ২০২৬’ সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও আঞ্চলিক স্কাউটসের সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে দিকনির্দেশনা প্রদানকারী মোঃ ইউসুফ আলী।
সভায় বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার, সম্পাদক, কোষাধ্যক্ষ ও আঞ্চলিক উপ-কমিশনারবৃন্দসহ ক্যাম্পুরী সাংগঠনিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরীকে ঘিরে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক অগ্রগতি ও বিভিন্ন উপ-কমিটির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ক্যাম্পুরীতে অংশগ্রহণকারী কোমলমতি কাব স্কাউটদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ, আবাসন, স্বাস্থ্যবিধি এবং সার্বিক ব্যবস্থাপনা নিখুঁতভাবে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কমিটির মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির তাগিদ দেওয়া হয়। সভায় উপস্থিত সাংগঠনিক কমিটির সদস্যরা অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী বলেন, “একটি সুশৃঙ্খল ও স্মরণীয় ক্যাম্পুরী উপহার দিতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ জায়গা থেকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, কাব স্কাউটদের মানসিক বিকাশ, নেতৃত্বগুণ তৈরি, শৃঙ্খলাবোধ এবং মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে এই আঞ্চলিক ক্যাম্পুরী অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।