এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঈদের আনন্দ বিষাদে রূপ নিল দেশের ১২টি জেলায়। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ মোট ২২ জনের মৃত্যু হয়েছে। বেপরোয়া গতি, যানবাহনের মুখোমুখি সংঘর্ষ এবং অসতর্কতায় এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গোপালগঞ্জে একই পরিবারের ৩ সদস্যসহ নিহত ৬
সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায়। ঢাকা থেকে পিরোজপুরগামী 'দোলা পরিবহন'-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই বন্ধুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, চালকের অতিরিক্ত গতি ও বেপরোয়া মনোভাবের কারণেই এ প্রাণহানির ঘটনা ঘটে।
দিনাজপুরে ২ শিশুর প্রাণহানি
দিনাজপুরে বৃষ্টির মধ্যে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে চারজন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে দুই শিশুর মৃত্যু হয়।
নাটোর ও লালপুরে নিহত ৩
নাটোরের গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নাদিম ইসলাম রুবেল ও ফারুক হোসেন নামে দুইজন নিহত হন। এছাড়া লালপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল কাদের নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় ২ বন্ধু
গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. তামিম হাওলাদার ও মো. ফয়সাল নামে দুই তরুণ প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
টাঙ্গাইলে শিক্ষার্থীসহ নিহত ২
টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কানন আহমেদ নামের এক কলেজ শিক্ষার্থী এবং কালিহাতীতে বাসের চাপায় সফিকুল ইসলাম সফি নামে এক দর্জি ব্যবসায়ী নিহত হয়েছেন।
ফরিদপুরে পদ্মা সেতুগামী ২ বন্ধু
পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে রাজন শেখ ও ইব্রাহিম ফকির নামে দুই বন্ধুর মৃত্যু হয়।
চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে ৩
চট্টগ্রামের কর্ণফুলীতে ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি উল্টো পথে এসে লেগুনাকে ধাক্কা দেয়।
অন্যান্য জেলায় প্রাণহানি
এছাড়া গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মালেকা বেগম নামে এক নারী, নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক অজ্ঞাত যুবক, নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল চালক সাব্বির গাজী এবং মাদারীপুরের শিবচরে বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
ঘটনাগুলোর পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। ঈদের দিনে এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ডিসেম্বর ২, ২০২৪
মে ১৫, ২০২৪
ফেব্রু ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।