এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৫ বিজিবি)। সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ আলীনগর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন।
বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির মহাপরিচালকের নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা জোরদার ও মাদক নির্মূলে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ নভেম্বর বিকেলে আলীনগর বিওপির একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
অভিযান চলাকালে সীমান্ত পিলার ২০১৪/৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহভাজন এক ব্যক্তিকে গামছায় মোড়ানো দুটি প্যাকেট হাতে ভারত থেকে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে সে উপস্থিতি টের পেয়ে প্যাকেট দুটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া প্যাকেটগুলো তল্লাশি করে ককটেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন ও ধ্বংসের লক্ষ্যে ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, তাদের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। সীমান্ত অপরাধমুক্ত রাখা ও সমাজকে মাদকমুক্ত করতে বিজিবির এই জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।