এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি পাসপোর্টধারী উপাচার্য (দারুস সালাম বিশ্ববিদ্যালয়) প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বর্ণাঢ্য অ্যাকাডেমিক ও রাজনৈতিক জীবনের অধিকারী প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান নব্বইয়ের দশক থেকেই রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাবেক এই ছাত্র ও যুবনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী সৈনিক হিসেবে সুপরিচিত।
দলীয় সূত্রে জানা যায়, ২০১৯ সাল থেকে তিনি জাতীয়তাবাদী পেশাজীবী দলের একজন সক্রিয় সংগঠক হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধারের অভিযাত্রায় বলিষ্ঠ ভূমিকা রাখছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক প্রজ্ঞা, দলের প্রতি অবিচল আনুগত্য, সাংগঠনিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন করেছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান সংগঠনের সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁর ওপর আস্থা রাখার জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, বিশেষ করে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফেব্রু ৫, ২০২৬
সেপ্টেম্বর ১৪, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।