এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মেগা ফাইনালে মুখোমুখি হয় বালাশ্বর ফুটবল একাডেমি ও ফুটবল ফিউরি ফুলবাড়ীয়া। খেলা ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় ও সরব উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুলের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সহসভাপতি আল আমিন সাহাদাতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী। খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমসের আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনে ক্রীড়াচর্চার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার খেলাধুলার উন্নয়ন, তরুণ প্রতিভা অন্বেষণ এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়াচর্চা ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এসব উদ্যোগ সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ফুলবাড়ীয়ার প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দিতে নিয়মিত ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এ ধরনের টুর্নামেন্ট নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি তরুণদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে সহায়তা করে। এ সময় তিনি শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি আজহারুল আলম রিপন, আনোয়ার সাহাদাত আনার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মীর আছির উদ্দিন শিখন, সাবেক ছাত্রনেতা সনজিব রতন দে ও রাশেদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং স্থানীয় ফুটবল প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।