রাইখালীতে চাঁদা তুলতে গিয়ে ধরা পড়ল ভুয়া এনএসআই সদস্য

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
১০ নভেম্বর, ২০২৬ ১০:০৪ পিএম
শেয়ার করুন:
রাইখালীতে চাঁদা তুলতে গিয়ে ধরা পড়ল ভুয়া এনএসআই সদস্য

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী বাজারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে মো. সাইদুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে রাইখালী বাজার এলাকার ‘মেসার্স কাজী রাসেল অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সাইদুর রহমান খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার মানিকছড়ি (মুসলিম পাড়া) এলাকার মো. বাদশা মিয়া ও ছকিনা বেগম দম্পতির সন্তান। বর্তমানে তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোযারহাট এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান নিজেকে এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে গত চার মাস ধরে ওই দোকান থেকে নিয়মিত প্রতি মাসে ১০ হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তার কথাবার্তা ও গতিবিধিতে দোকান মালিকের সন্দেহ তৈরি হয়। 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে তিনি পুনরায় দোকানে এসে চাঁদার টাকা দাবি করেন। এ সময় দোকান মালিক কৌশলে স্থানীয়দের বিষয়টি জানান এবং তাৎক্ষণিকভাবে চন্দ্রঘোনা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে নিশ্চিত হয় যে তিনি ভুয়া এনএসআই সদস্য। পরে তাকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তির পরিচয় যাচাই করে ভুয়া প্রমাণিত হওয়ায় তাকে আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।