আত্রাইয়ে সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ ও সবক অনুষ্ঠান

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
৪ নভেম্বর, ২০২৬ ৩:৫২ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ ও সবক অনুষ্ঠান

নওগাঁর আত্রাইয়ে ধর্মীয় শিক্ষার প্রসার ও কোমলমতি শিশুদের নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় পবিত্র কোরআন মাজীদের ‘সবক’ ও কোরআন বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

গতকাল বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের কাশ্যবপাড়া নূরানী মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এস. এম. মুঞ্জুরুল আলম মুঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আকবর আলী, আত্রাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. এবাদুর রহমান, আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসা ও শিশু সনদের মুহতামিম মুজাহিদ খান, কাশ্যবপাড়া নূরানী মডেল মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মো. মহিদুল ইসলাম এবং আহসানগঞ্জ ইউনিয়ন কেন্দ্র পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে উপজেলার তিনটি সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পবিত্র কোরআন মাজীদ বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, ধর্মীয় ও সহীহ কোরআন শিক্ষার মাধ্যমে শিশুদের মাঝে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ জাগ্রত হয়, যা ভবিষ্যতে একটি আদর্শ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কাশ্যবপাড়া নূরানী মডেল মাদ্রাসার পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ওলামায়ে কেরাম ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।