এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাফওয়ান নামের তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ঢেউখালী গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়ে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সাফওয়ান উপজেলার আমিরাবাদ গ্রামের শহিদুল ইসলামের পুত্র এবং তার মায়ের নাম ফাতেমা বেগম। এই ঘটনায় এলাকাবাসী ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজন ইমরান হোসেন জানান, সোমবার বিকেলে সাফওয়ান তার মা ফাতেমা বেগমের সাথে ঢেউখালী গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার সকাল ৯টার দিকে পরিবারের সকলের অগোচারে সে বাড়ির পাশের পুকুরে নেমে নিখোঁজ হয়।
বাড়ির লোকজন সাফওয়ানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শ্যামসুন্দর সাহা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অকালে এই শিশুর মৃত্যুতে তার পরিবার ও আত্মীয়স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, অসাবধানতাবশত প্রতি বছরই সদরপুরে পানিতে ডুবে একাধিক শিশুর মৃত্যু হয়। তাই শিশুদের প্রতি আরও যত্নবান হওয়ার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।