এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ আফজাল ফকির (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিএস ডাঙ্গী এলাকার স্বাধীনতা চত্বর সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আফজাল ফকির উপজেলার আরশাদ মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মো. কামাল ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। অভিযানকালে স্বাধীনতা চত্বর সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে আফজালের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন হাজার টাকা।
চরভদ্রাসন থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।