মঠবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৭ নভেম্বর, ২০২৬ ১১:৩১ পিএম
শেয়ার করুন:
মঠবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

পরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি কে. এম. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাদল, পৌর বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ফরাজি, বিএনপি নেতা সালাউদ্দিন ফারুক এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল ও গুরুত্বপূর্ণ অধ্যায়। ঐতিহাসিক এই দিনের দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে।” বক্তারা আরও বলেন, জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।