দৌলতপুরে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে ফুলেল সংবর্ধনা

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
৪ নভেম্বর, ২০২৬ ৮:৩৬ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে ফুলেল সংবর্ধনা

কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে সংসদ সদস্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা জানানো হয়। সম্প্রতি দৌলতপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গলের নেতৃত্বে বিআরডিবির কর্মকর্তা ও নেতৃবৃন্দ এ সংবর্ধনা দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাকুর আহমেদ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি শহীদ সরকার মঙ্গল, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম (শাহীন), প্রবীণ বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ রেজাউল করিম। 

এছাড়াও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাশেদুল হক শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বেনজির আহমেদ বাচ্চুসহ বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।