এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মেধাবী শিক্ষার্থী রহমত উল্লাহ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) এই শিক্ষার্থীর দুটি কিডনিই বিকল হয়ে গেছে। বর্তমানে অর্থাভাবে তার উন্নত চিকিৎসা ও কিডনি প্রতিস্থাপন অনিশ্চিত হয়ে পড়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে রহমত উল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও কিডনি বায়োপসির পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে তার দুটি কিডনিই অকেজো হয়ে পড়েছে। জীবন বাঁচিয়ে রাখতে বর্তমানে তাকে সপ্তাহে দুবার ডায়ালাইসিস করাতে হচ্ছে। এ ছাড়া চরম রক্তস্বল্পতার কারণে নিয়মিত রক্ত দেওয়াসহ চালাতে হচ্ছে ব্যয়বহুল ওষুধপত্রের খরচ।
চিকিৎসকদের ভাষ্যমতে, রহমত উল্লাহকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যত দ্রুত সম্ভব কিডনি প্রতিস্থাপন (Kidney Transplant) করাতে হবে। এই জটিল অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসা সম্পন্ন করতে প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার প্রয়োজন।
কিন্তু একটি নিম্নবিত্ত পরিবারের পক্ষে এত বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। একদিকে প্রিয় সন্তানকে হারানোর ভয়, অন্যদিকে প্রতিদিনের চিকিৎসার ব্যয়ভার মেটাতে গিয়ে পরিবারটি এখন চরম অসহায় ও দিশাহারা হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে রহমত উল্লাহর জীবন বাঁচাতে নোবিপ্রবি পরিবার, সহপাঠী, দেশের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছে তার পরিবার ও শিক্ষকরা।
যেভাবে সহায়তা পাঠানো যাবে:
ব্যাংক হিসাব:
হিসাব নম্বর: 4405701032637
হিসাবের নাম: জি এম রাকিবুল ইসলাম (চেয়ারম্যান, শিক্ষা প্রশাসন বিভাগ, নোবিপ্রবি)
ব্যাংক: সোনালী ব্যাংক
বিকাশ / নগদ / রকেট:
মোবাইল: 01822746175
যোগাযোগ ও সত্যতা যাচাই:
রহমত উল্লাহর শারীরিক অবস্থা, চিকিৎসার সর্বশেষ তথ্য বা সহায়তার বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে: 01822746175 নম্বরে।
অক্টোবর ১৯, ২০২৬
আগস্ট ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ৫ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।