এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ সোহেল হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভান্ডারিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভান্ডারিয়া মুসলিম পাড়া এলাকায় বাবুল সুবেদারের ভবনের ফটক সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত সোহেল হাওলাদার একই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম-সেবা)-এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আল-মাহবুবের নেতৃত্বে এসআই পলাশ বিশ্বাস ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল বাবুল সুবেদারের ভবনের সামনে অবস্থান নেয়। পরে সেখানে মাদক বিক্রির সময় ৩ কেজি গাঁজাসহ সোহেলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
অভিযানের বিষয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হোসেন আল-মাহবুব জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভান্ডারিয়া থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, “মাদকের বিস্তার রোধে পিরোজপুর জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। মাদকসহ যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ নভেম্বর, ২০২৬
মাগুরা | ৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ নভেম্বর, ২০২৬
নেত্রকোনা | ৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।