এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৪ নম্বর বালিয়ান ইউনিয়নের তেলীগ্রাম বাজারে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ইমতিয়াজ আহমেদ বুলবুল।
বৃহস্পতিবার ফুলবাড়ীয়া প্রেসক্লাবে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, গত ২৫ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে তেলীগ্রাম বাজারে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে তাকে লাঞ্ছিত করেন। পরবর্তীতে সেই ঘটনার ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
ইমতিয়াজ আহমেদ বুলবুল লিখিত বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান সংসদ সদস্য মোহাঃ কামরুল হাসানের বাড়ি ও তাঁর বাড়ি একই বংশভুক্ত হওয়ায় পারিবারিক সম্পর্কের সূত্র ধরে একটি বিশেষ মহলের তাঁর প্রতি ক্ষোভ রয়েছে। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার পর থেকেই তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়।
ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে বুলবুল বলেন, সম্প্রতি লক্ষ্মীপুর থেকে তেলীগ্রাম বাজার পর্যন্ত সড়ক মেরামতের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দা হিসেবে তিনি ঠিকাদারকে কাজের মান ঠিক রাখার অনুরোধ জানান। পরবর্তীতে নিম্নমানের কাজের কারণে স্থানীয় বাসিন্দারাও প্রতিবাদ করেন।
তিনি অভিযোগ করেন, এই উন্নয়ন কাজের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে তেলীগ্রাম বাজারে একটি ‘মব’ তৈরি করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে নিজের মান-সম্মান রক্ষা এবং মবের তোপের মুখ থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসার জন্য তিনি উপস্থিত জনতার সামনে টাকা নেওয়ার কথা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন।
চাঁদা নেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, “টাকা নেওয়ার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। বাস্তবে আমি কোনো টাকা নিইনি। ছড়িয়ে পড়া ভিডিওর কারণে আমার সামাজিক মর্যাদা ও মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে।” তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্ত দাবি করেন।
এদিকে এ বিষয়ে অলি উল্লাহ নামের একজন জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে যুক্ত এবং কোনো বিশেষ গ্রুপের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি বলেন, “বিএনপিতে চাঁদাবাজির কোনো স্থান নেই। চাঁদাবাজির ঘটনা শুনেই আমি সাধারণ মানুষের সঙ্গে প্রতিবাদ করেছি।”
এ বিষয়ে সড়কের কাজের ঠিকাদার মোঃ ফরহাদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পিরোজপুর | ২৯ আগস্ট, ২০২৬
ময়মনসিংহ | ২৯ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৯ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।