রুমায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ- ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শৈহ্লাচিং মারমা, রুমা প্রতিনিধি, বান্দরবানঃ
২৬ নভেম্বর, ২০২৬ ৯:১৯ পিএম
শেয়ার করুন:
রুমায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ- ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী বলেছেন, দুর্গম পাহাড়ে গিয়ে প্রাণিসম্পদ সেবা প্রদান করতে গবাদি পশু সু-চিকিৎসা প্রদান খুব কষ্টের, জাতীয় প্রাণিসম্পদ রক্ষার লক্ষ্যে সেবা দিয়ে যাচ্ছেন। তাই লাভজনকভাবে গবাদি পশু পালনে উদ্যোক্ত হয়ে কাজ করার পরামর্শ দেন।

'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রুমা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সমাপনী বক্তব্যে এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে আধুনিক পদ্ধতির ব্যবহার, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদ উৎপাদন বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে কৃষক ও খামারিদের আর্থসামাজিক উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সৈয়দ ছাকিবুল ইসলাম এ সভা পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) আমজাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম ফরিদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, রুমা উপজেলার সমাজ সেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মংক্যচিং মার্মা, মহিলা বিষয়ক অধিদপ্তরের মোহাম্মদ রাউজান খালেদ, রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল কান্তি দে ও আরথা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।  স্থানীয় গবাদিপশু পালনকারী ও সাধারণ কৃষকরা  এ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।