জামায়াত এমপি গাজী নজরুলের ভিডিওটি অরিজিনাল, নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জেলা জামায়াতের

অনলাইন ডেস্কঃ
২১ জুলাই, ২০২৬ ১:৩৮ পিএম
শেয়ার করুন:
জামায়াত এমপি গাজী নজরুলের ভিডিওটি অরিজিনাল, নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জেলা জামায়াতের

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম এবং এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ডিপফেক প্রযুক্তিতে তৈরি নয়। একাধিক এআই শনাক্তকারী ওয়েবসাইটের মাধ্যমে করা একটি ফ্যাক্ট-চেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে, ভিডিওতে দেখা যাওয়া নারী গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছে সাতক্ষীরা জেলা জামায়াত।

ভিডিওর পটভূমি  
গত সোমবার (২০ জুলাই) রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ও সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা যায়, একটি কক্ষে এক নারীর সঙ্গে অবস্থান করছেন গাজী নজরুল ইসলাম। সেখানে তাঁকে কখনো মুঠোফোনে কথা বলতে, আবার কখনো ওই নারীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।

ফ্যাক্ট-চেকে যা জানা গেল  
ছড়িয়ে পড়া ভিডিওটি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি, তা নিশ্চিত হতে ভিডিওর একাধিক অংশ ও স্থিরচিত্র বেশ কয়েকটি এআই বা ডিপফেক কনটেন্ট শনাক্তকারী সাইটে যাচাই করা হয়:
হাইভ মডারেশন: সাইটটি যাচাই করে জানিয়েছে, ভিডিওটিতে ০ শতাংশের কম এআই উপাদান বা সম্পাদনা রয়েছে।
টেনসেন্ট এআই: ভিডিওর ১৪ সেকেন্ডের একটি ক্লিপ এই সাইটে আপলোড করা হলে তারা জানায়, এতে সর্বোচ্চ ১০.৬ শতাংশ এআই বা প্রযুক্তিগত পরিবর্তন থাকতে পারে।
আনডিটেক্টেবল এআই: এই সাইটটি ভিডিওটির ৯৭ শতাংশ অংশকেই আসল বা মানুষের কাজ হিসেবে চিহ্নিত করেছে।
হিউম্যান মিটার: সাইটটি সর্বোচ্চ ৩০ শতাংশ এআই-এর উপস্থিতি থাকতে পারে বলে জানালেও ভিডিওটি কৃত্রিম নয়, বরং মানুষেরই কাজ বলে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে।

আংটির বিতর্ক ও প্রযুক্তিগত ব্যাখ্যা  
সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্টে দাবি করা হয়, ছড়িয়ে পড়া ভিডিওটিতে গাজী নজরুলের বাম হাতের আঙুলে দুটি আংটি দেখা যাচ্ছে, অথচ তিনি মূলত ডান হাতে আংটি পরেন। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সিসিটিভি বা যেকোনো ভিডিও ফুটেজ ধারণের সময় 'হরিজন্টালি মিরর' বা ফ্লিপ (ছবি উল্টে যাওয়া) হওয়া একটি অত্যন্ত সাধারণ কারিগরি বিষয়। এর ফলে ডান হাতকে বাম হাত হিসেবে দেখা যেতে পারে।

সংশ্লিষ্টদের বক্তব্য 
এই ভিডিও ফাঁসের বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। 

তবে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে। তিনি বলেন, “তিনি (গাজী নজরুল) আমাদের জানিয়েছেন যে, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতি ও পারিবারিক নিয়ম মেনেই এই বিয়ে সম্পন্ন হয়েছিল। তবে এই ব্যক্তিগত ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এল, তা আমরা খতিয়ে দেখছি।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।