দৌলতপুরে পুলিশের রাতভর বিশেষ অভিযান: মাদক ও জুয়াড়িসহ গ্রেপ্তার ১১

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
২৭ অক্টোবর, ২০২৬ ৬:৫৬ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে পুলিশের রাতভর বিশেষ অভিযান: মাদক ও জুয়াড়িসহ গ্রেপ্তার ১১

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের রাতভর বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন মামলার মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের অংশ হিসেবে সোমবার রাতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) দুই পলাতক আসামি, জুয়া খেলার অভিযোগে ছয়জন এবং অন্যান্য নিয়মিত মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। 

অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এলাকায় মাদক নির্মূল, জুয়া বন্ধ এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের বিশেষ ও সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।