সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে চুক্তি করল বাংলা‌দেশ-জাপান

অনলাইন ডেস্কঃ
২৭ অক্টোবর, ২০২৬ ৬:১৬ পিএম
শেয়ার করুন:
সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে চুক্তি করল বাংলা‌দেশ-জাপান

সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করার লক্ষ্যে জাপান ও বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অনুদান সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

ঢাকাস্থ জাপান দূতাবাসের তথ্য অনুযায়ী, ‘সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’-এর আওতায় এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। এতে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী নিজ নিজ দেশের পক্ষে নথিপত্রে স্বাক্ষর ও তা বিনিময় করেন।

চুক্তির আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডকে জাপান-নির্মিত ৩৫ মিটার শ্রেণির একটি আধুনিক টহল জাহাজ প্রদান করা হবে। এর ফলে দেশের সমুদ্রসীমায় অপরাধ দমন, জলদস্যুতা রোধ এবং প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা পরিচালনায় কোস্ট গার্ডের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে স্বাক্ষরিত এই চুক্তি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।