এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের রাজৈরে নিজের চুরি হওয়া মোবাইল উদ্ধার করতে অভিযুক্ত চোরকে ধাওয়া দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মেরজন শেখ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ব্যস্ততম টেকেরহাট বন্দর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মেরজন শেখ রাজৈর উপজেলার বৌলগ্রামের মিলন শেখের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হাসিবুল খাঁকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। হাসিবুল একই উপজেলার বদরপাশা ইউনিয়নের দারাদিয়া গ্রামের ইলিয়াস খাঁর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর মেরজন শেখের বাড়িতে মাদ্রাসার জন্য সাহায্য চাইতে যান হাসিবুল খাঁ। এ সময় সুযোগ বুঝে তিনি ঘরের ভেতর থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে যান বলে অভিযোগ ওঠে।
এরপর শনিবার সকালে টেকেরহাট বন্দর এলাকায় হাসিবুলকে দেখতে পান ভুক্তভোগী মেরজন। তাৎক্ষণিকভাবে তিনি হাসিবুলকে ধরার চেষ্টা করলে হাসিবুল দৌড়ে পালানোর চেষ্টা করেন। মেরজনও তার পেছনে ধাওয়া করেন। কিছুদূর দৌড়ানোর পর মেরজন হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার পরপরই আশপাশের ব্যবসায়ীরা ও স্থানীয় জনতা ধাওয়া করে অভিযুক্ত হাসিবুলকে আটক করেন। পরে তাকে রশি দিয়ে বেঁধে রেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাসিবুলকে নিজেদের হেফাজতে নেয়।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দৌড়ানোর সময় স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মেরজন শেখের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৪ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।