এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩৫) নামে এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ দেরিতে ঘটনাস্থলে পৌঁছানোর অভিযোগ তুলে নিহতের মরদেহ মহাসড়কে রেখে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-পাবনা মহাসড়কে প্রায় দুই কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন নাটোর জেলার সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে। তিনি পেশায় একজন দুধ ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সিংড়া থেকে একটি পিকআপ ভ্যানে দুধ নিয়ে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন সাদ্দাম হোসেন। পিকআপটি উল্লাপাড়ার পাটধারী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম মারা যান এবং পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পরপরই উদ্ধার ও সুরতহাল প্রতিবেদনের জন্য একাধিকবার খবর দেওয়া সত্ত্বেও পুলিশ প্রায় তিন ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুত উদ্ধার করা গেলে হয়তো সাদ্দামকে বাঁচানো সম্ভব হতো—এমন দাবি তুলে বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ মহাসড়কে রেখে যান চলাচল বন্ধ করে দেন।
তবে অবহেলার অভিযোগ অস্বীকার করে হাটিকুমরুল হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন জানান, জাতীয় জরুরি সেবার মাধ্যমে খবর পাওয়ার পরপরই পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।
এ বিষয়ে হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার পাল বলেন, “দুর্ঘটনার খবরটি তাৎক্ষণিকভাবে না পাওয়ার কারণে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা সড়ক অবরোধ করেন। পরবর্তীতে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।”
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।