এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের দায়ের করা হামলা ও হত্যার হুমকির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ‘ফ্যামিলি জোন’ মিলনায়তনের সামনে থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
প্রেক্ষাপট:
দলীয় সূত্রে জানা গেছে, উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রোববার সন্ধ্যায় ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিলেন তারেক রেজা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি সেখানে পৌঁছালে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের বিশেষ শাখা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ:
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে শনিবার তারেক রেজাসহ কয়েকজনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সংঘাতের সূত্রপাত:
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ মে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ঝিনাইদহ সফরকে কেন্দ্র করে জুমার নামাজের পর স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই ঘটনায় এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের আটজনের বিরুদ্ধে মামলা করেন। এর জের ধরে পরদিন শনিবার জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির পাল্টা মামলা করেন। ওই মামলাতেই আজ তারেক রেজাকে গ্রেপ্তার করল পুলিশ।
মে ২২, ২০২৬
এপ্রিল ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।