ফরিদপুরে গুদামে অগ্নিকাণ্ড: ভস্মীভূত ৩০ লাখ টাকার মালামাল

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৮ নভেম্বর, ২০২৬ ৬:৩৮ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে গুদামে অগ্নিকাণ্ড: ভস্মীভূত ৩০ লাখ টাকার মালামাল

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় একটি টিনশেড গুদামঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামটি সম্পূর্ণ পুড়ে গিয়ে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুর সোয়া একটার দিকে শহরের খোদাবক্স রোডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোদাবক্স রোডের ওই গুদামঘরটি মিহির শর্মা নামের এক ব্যক্তির মালিকানাধীন। ঘরটি ভাড়া নিয়ে পলাশ কুমার সাহা নামের এক ব্যবসায়ী ডিলারশিপের পণ্য মজুত রেখেছিলেন। গুদামটিতে ফ্রেশ কোম্পানির বিস্কুটসহ বিভিন্ন ধরনের কোমল পানীয় ও বেকারি পণ্য রাখা ছিল। আগুনে এসব মালামালের সিংহভাগই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ গুদামঘরটি থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।

এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ নিরূপণে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।