এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গাইবান্ধার সাদুল্লাপুরে একটি পথসভায় বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতা। গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেন।
দুঃখ প্রকাশকারী ওই নেতার নাম মো. শফিজল ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শফিজল ইসলাম জানান, গত ১৬ জুলাই সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ পথযাত্রা ও পথসভা’ শীর্ষক একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ওই সভার বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ‘জয় হোক জামালপুর ইউনিয়নবাসীর, জয় হোক সাদুল্লাপুরবাসীর’ বলতে গিয়ে ভুলবশত ‘জয় বাংলা’ উচ্চারণ করে ফেলেন।
তিনি আরও বলেন, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং এটি স্রেফ একটি বলার ভুল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে তিনি সাদুল্লাপুরবাসী ও দলীয় নেতাকর্মীসহ সবার কাছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে শফিজল ইসলাম জোর দিয়ে দাবি করেন, তিনি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। নিজের বক্তব্যের শেষাংশে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ’ স্লোগান দেন।
মার্চ ২৫, ২০২৬
সেপ্টেম্বর ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
বান্দরবান | ১৮ জুলাই, ২০২৬
পিরোজপুর | ১৮ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
মাগুরা | ১৮ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।