এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গোপালগঞ্জের মুকসুদপুরে বাঘাদিয়া প্রবাসী উন্নয়ন ক্লাবের আয়োজনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গনেশ পাগলের মহোৎসব। সোমবার (১ জুন) সকাল থেকে শুরু হওয়া এই মহোৎসব চলে বিকেল পর্যন্ত।
এবারের মহোৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২৪টি বিখ্যাত কীর্তনের দল অংশগ্রহণ করে। এই দলগুলোতে প্রায় ২ হাজার সাধু-সংকীর্তনশিল্পী অংশ নেন। মহোৎসবকে কেন্দ্র করে বাঘাদিয়া এলাকায় ভক্তদের ঢল নামে এবং কয়েক হাজার পুণ্যার্থী সেখানে সমবেত হন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ মৃধা। অনুষ্ঠানে অধিবাসের দায়িত্ব পালন করেন জটাধর গসাই। পুরো আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন বাঘাদিয়া প্রবাসী উন্নয়ন ক্লাবের সভাপতি ও ইতালি প্রবাসী সুমন বল।
বাঘাদিয়া প্রবাসী উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস জানান, দীর্ঘ ১২ বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে এই মহোৎসবটি আয়োজিত হয়ে আসছে। তিনি আরও বলেন, ‘এলাকাবাসীর সুবিধার্থে অনুষ্ঠান শেষে সকলের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া বর্তমান গরমের বিষয়টি মাথায় রেখে ভক্তদের স্বাস্থ্যসেবায় ভ্রাম্যমাণ মেডিকেল টিমের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।’
ক্লাবের সভাপতি ও ইতালি প্রবাসী সুমন বল বলেন, ‘ধর্মীয় উৎসবের পাশাপাশি আমাদের এই প্রবাসী উন্নয়ন ক্লাবটি এলাকার মানুষের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে থাকে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৭ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৭ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৭ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৭ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৭ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।