এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা ঢাকামুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নোয়াখালীতে চারটি বাস কাউন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুধু জরিমানাই নয়, যাত্রীদের কাছ থেকে আদায় করা বাড়তি টাকাও তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১ জুন) দুপুরে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী পৌর আধুনিক বাস টার্মিনালে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেজান আহম্মেদ। এ সময় তাঁর সঙ্গে সহকারী কমিশনার মুকসুদুস সালেহীন এবং বিআরটিএ-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদ-পরবর্তী সময়ে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে টার্মিনালের বিভিন্ন কাউন্টারে এই অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় 'সারা', 'ইকোনা', 'লাল-সবুজ' এবং 'একুশে' পরিবহনের কাউন্টারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে যাত্রীদের পকেট থেকে নেওয়া বাড়তি টাকা তাদের হাতেই ফেরত দেওয়ার ব্যবস্থা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভবিষ্যতে যেন যাত্রীদের কাছ থেকে এভাবে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, সেজন্য সংশ্লিষ্ট বাস কাউন্টার ও পরিবহন কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, যাত্রীদের স্বার্থ রক্ষায় এবং হয়রানি রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ক্রিকেট | ৩১ আগস্ট, ২০২৬
আইন আদালত | ৩১ আগস্ট, ২০২৬
সারাদেশ | ৩১ আগস্ট, ২০২৬
বিনোদন | ৩১ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।