এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সংসদ সদস্য (এমপি) আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চান, তাঁর কর্মী হিসেবে আমরাও সেভাবেই সাধারণ মানুষের পাশে থাকতে চাই।’
শনিবার (২১ নভেম্বর) দুপুরে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বক্তব্যে দলের নেতাকর্মীদের উদ্দেশে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ‘জনগণের আস্থা অর্জন ও তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
মতবিনিময় সভায় কালকিনি ও ডাসার উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় অন্যদের মধ্যে গোপালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুস ছালাম খান, বালিগ্রাম ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ২১ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২১ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।