এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশজুড়ে চলমান অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও ধারাবাহিক নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মাসুদ সাঈদী। একই সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কড়া জবাবদিহি দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে মাসুদ সাঈদী অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশকে অস্থিতিশীল করতে আবারও সহিংসতা, অগ্নিসংযোগ ও পরিকল্পিত নাশকতা শুরু করেছে। অতীতের বিভিন্ন অপকর্ম ও রক্তক্ষয়ী ঘটনার পরও তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনার লক্ষণ দেখা যাচ্ছে না।
তিনি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সংলগ্ন পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নে একাধিক অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও নিরীহ মানুষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া বাসে আগুন দিয়ে ঘুমন্ত হেলপারকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা, থানায় আক্রমণ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় নাশকতার ঘটনা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
এসব বর্বরোচিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে মাসুদ সাঈদী বলেন, “মানুষ পুড়িয়ে কিংবা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে কখনোই জনগণের সমর্থন পাওয়া যায় না। যারা এ ধরনের দেশবিরোধী অপরাধে জড়িত, তাদের অবিলম্বে সহিংসতার পথ পরিহার করে অতীতের কর্মকাণ্ডের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সাধারণ মানুষের জানমাল, ঘরবাড়ি, সরকারি-বেসরকারি স্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু একের পর এক নাশকতা ঘটলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ মাঠপর্যায়ে দৃশ্যমান হচ্ছে না; যা অত্যন্ত উদ্বেগজনক এবং এতে জনমনে চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভের জন্ম দিচ্ছে।
তিনি অবিলম্বে মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্কতা জারি, নাশকতাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং প্রতিটি ঘটনার তথ্য-প্রমাণ সংরক্ষণ করে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানান।
বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে মাসুদ সাঈদী আরও বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থান ও ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে সরকারের কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি দেখা যাচ্ছে না। বিশেষ করে ‘জুলাই সনদ’-এর অঙ্গীকার বাস্তবায়নে গড়িমসি এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকার অভাব অত্যন্ত হতাশাজনক।
বক্তব্যের শেষাংশে তিনি সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “সাধারণ মানুষের ঘরবাড়ি পুড়ছে, মানুষ প্রাণ হারাচ্ছে, এমনকি থানাও হামলার শিকার হচ্ছে—এ অবস্থায় প্রশাসনকে কঠোর হস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে এর সম্পূর্ণ রাজনৈতিক ও ঐতিহাসিক দায়ভার সরকারকেই বহন করতে হবে।”
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ২১ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২১ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।