এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নাজিরপুর উপজেলার উত্তর বানিয়ারী এলাকায় একটি লোহার ব্রিজের স্লাব ভেঙে রড চুরি হওয়ার ঘটনায় মামলা করায় বাদী ও সাক্ষীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নাজিরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ জানান।
শহীদুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, গত ৩ মার্চ রাতে বিএনপি নেতা সরদার শাফায়েত হোসেন শাহীনের নেতৃত্বে ৩০-৪০ জন লোক রড চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে, বিএনপি তাদের তদন্ত করে এবং তিনজনকে দল থেকে বহিষ্কার করে।
তিনি আরও বলেন, ৫ মার্চ নাজিরপুর থানায় মামলা দায়ের করার পর থেকে তার পরিবার এবং মামলার সাক্ষীরা প্রাণনাশের হুমকির সম্মুখীন হচ্ছেন। বিশেষত, সরদার শাফায়েত হোসেন শাহীন তার নেতৃত্বে স্থানীয় বাজারে মানববন্ধন করে, পরে তার ভাইকে মারধর করা হয় এবং সাক্ষীদের জীবননাশের হুমকি দেওয়া হয়।
মামলার বাদী শহীদুল ইসলাম এসময় আইন-শৃঙ্খলা বাহিনী ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।