এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে কোনাবাড়ী ও কাশিমপুর সীমান্তবর্তী তালতলা এলাকার একটি ঝুট গুদামে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গুদামে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে। কর্মীদের তৎপরতায় প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন আশপাশের এলাকায় ছড়াতে পারেনি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
সেপ্টেম্বর ৮, ২০২৬
সেপ্টেম্বর ১৪, ২০২৬
অক্টোবর ১৪, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মুন্সীগঞ্জ | ৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।