এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশাক কারখানাসহ সার্বিক শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও এর আশপাশের চারটি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি জানান, মোতায়েনকৃত সদস্যদের মধ্যে—
গাজীপুরে: ১২ প্লাটুন
সাভার ও আশুলিয়ায়: ১১ প্লাটুন
নারায়ণগঞ্জে: ৭ প্লাটুন এবং
রাজধানীর মিরপুরে: ৩ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চলের নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার ও কার্যকর করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। আকাশপথে ড্রোনের মাধ্যমে পরিস্থিতির লাইভ বা সরাসরি মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি মাঠে দায়িত্ব পালনকারী সদস্যদের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’ এবং বিশেষ ধরনের ক্যামেরা সংযোজন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে পুরো কার্যক্রমটি সরাসরি তদারকি ও সমন্বয় করা হচ্ছে।
এ ছাড়া যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা দাঙ্গা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে রাখতে মাঠে প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) এবং রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি)।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ ও স্বাভাবিক কাজের পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন এবং পুলিশের সঙ্গে যৌথ সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সংস্থাটি জানিয়েছে, জননিরাপত্তা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এই নিবিড় নজরদারি ও সমন্বিত তৎপরতা অব্যাহত থাকবে।
অক্টোবর ২৬, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।