এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জনসম্মুখে পুলিশ পরিদর্শককে ‘গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া’র বিতর্কিত মন্তব্য করার জেরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে পুলিশ সদরদপ্তরে (হেডকোয়ার্টার্স) রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত শুক্রবার (২০ জুন) পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। আদেশে বলা হয়, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ২১ জুনের মধ্যে স্টেশন ত্যাগ করে পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করতে হবে।
অফিস আদেশে প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা না হলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানা এলাকায় আয়োজিত একটি সুধী সমাবেশে দেওয়া বক্তব্যের জেরে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওই সমাবেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তথ্যদাতার গোপনীয়তা রক্ষার আশ্বাস দিতে গিয়ে রাশিদুল ইসলাম খান বলেছিলেন, *“কোনো ইনফরমেশন ইন্সপেক্টরকে বলার পর যদি ফাঁস হয়, তবে মুসলমান হিসেবে কথা দিচ্ছি, আমি নিজে ওই ইন্সপেক্টরকে এই গাছের সঙ্গে ঝুলিয়ে দেব, আপনারা নিজে পিটাইয়া মারবেন।”*
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। গত শনিবার রাতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন (বিপিএ) এক বিবৃতিতে এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়। সংগঠনটি এই মন্তব্যকে পুলিশের পেশাদারত্ব, শৃঙ্খলা ও সামগ্রিক বাহিনীর ভাবমূর্তির পরিপন্থী হিসেবে অভিহিত করে।
মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।