এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে এক নারী শিক্ষিকাসহ অন্তত ২৮ শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার শহরের দির কলোনি এলাকার একটি স্কুলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ৪০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) কর্তৃপক্ষ প্রথমে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও পরে জানায়, হাসপাতালটিতে মোট ২৮টি শিশুর মরদেহ ও এক নারী শিক্ষিকার মরদেহ আনা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্র জানায়, পাঠদান চলাকালে হঠাৎ স্কুলভবনটির ছাদ ধসে পড়লে শিক্ষক ও শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। তাৎক্ষণিকভাবে ছাদ ধসের সঠিক কারণ জানা যায়নি। দুর্ঘটনার পর পরই জরুরি উদ্ধারকারী দল (ইএসএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এখনও ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) ডা. মিয়াঁ সাঈদ জানান, এ ঘটনায় ৪০ জনেরও বেশি আহত হয়েছেন এবং তাঁদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার পর স্কুলটির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক শিক্ষা সচিব এনায়েতুল্লাহ ওয়াসিম বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালককে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। শোক প্রকাশ করে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্দি।
স্কুলের ছাদ ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি দুর্ঘটনাস্থলে দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনা ও আহতদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
জুন ২০, ২০২৬
সেপ্টেম্বর ৩০, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ১৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৫ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১৫ অক্টোবর, ২০২৬
ভারত | ১৫ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।