এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নড়াইল সদর থানা পুলিশের উদ্যোগে মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে নড়াইলের সুলতানমঞ্চ বাধাঘাট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
বক্তব্যে তিনি বলেন, “নড়াইল ক্রীড়া, সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জেলা। আপনারা যদি মারামারি বা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়েন, তবে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের পথে যাবে। নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা জনগণের পাশে আছে। আমরা দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে চাই। কেউ অন্যায় করলে তাকে আইনি প্রক্রিয়ায় কঠোরভাবে দমন করা হবে।”
ব্যবসায়ীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, “বাজার এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করুন এবং রাতে পুলিশের সঙ্গে সমন্বয় করে নাইটগার্ড রাখুন, যাতে বাজারে নিরাপত্তা জোরদার হয়। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন, সেজন্য পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। শহরের যানজট নিরসনে কিছু রুটে ডাইভারশনও করা হয়েছে।”
তিনি আরও জানান, নড়াইল জেলা পুলিশ সকল নাগরিককে সমানভাবে আইনি সহায়তা দেবে। “থানায় এসে নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন। আমরা শান্তিপূর্ণ সমাজে একসঙ্গে চলতে চাই—আর কোনো মারামারি, হানাহানি নয়,” যোগ করেন পুলিশ সুপার।
সভায় তিনি সবাইকে মাদক, জুয়া, সন্ত্রাস, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, ধর্মীয় উসকানি, অপপ্রচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর ইসলাম, ট্রাফিক বিভাগের টিআই (অ্যাডমিন) কামরুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, নড়াইল জেলা রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতির নেতারা, ব্যবসায়ী, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য সদস্যরা।
জুন ২০, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৩০ জুন, ২০২৬
পাবনা | ৩০ জুন, ২০২৬
ফুটবল | ৩০ জুন, ২০২৬
বিনোদন | ৩০ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ৩০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।