গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২২ নভেম্বর, ২০২৬ ৮:০৫ পিএম
শেয়ার করুন:
গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক

রাজবাড়ীর গোয়ালন্দঘাটে অভিযান চালিয়ে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা (৩০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। 

রোববার (২২ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে গোয়ালন্দঘাট থানাধীন সোহরাব মণ্ডলপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

আটক তুহিন মোল্লা ওই এলাকার ভানু মোল্লার ছেলে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল সোহরাব মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ২০০ গ্রাম হেরোইনসহ তুহিনকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা। 

এসআরবি আরও জানায়, আটক তুহিন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। এছাড়া তিনি গোয়ালন্দঘাট থানার একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি। 

উদ্ধার করা মাদকসহ আটক আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।