এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নানা আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) মাননীয় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসে কেক কাটা, দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকারের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার বলেন, “দেশের স্থিতিশীলতা, ঐক্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠার পাশাপাশি জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সকল দল ও মতের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তিনি তৃণমূল পর্যায়ে কাজ করছেন। মহান রাব্বুল আলামিন যেন তাঁকে দেশসেবার সেই তৌফিক ও সক্ষমতা দান করেন।”
এ সময় অন্যান্য বক্তারা প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ‘সাদা দল’-এর সভাপতি অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মো. উজ্জ্বল হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা।
কেক কাটা, মিষ্টিমুখ ও প্রীতি সম্মেলনের মধ্য দিয়ে উৎসবমুখর এই আয়োজনের সমাপ্তি ঘটে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ২১ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২১ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।