এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশব্যাপী জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্দেশনায় এবং বিএনপি নেতা মো. শামীম রেজা মোল্লার নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানার মোড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির অন্যতম নেতা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. শামীম রেজা মোল্লা।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শের আলী সবুজ, অধ্যাপক আতাউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাশেদুল হক শামীম, যুবদল নেতা মুন লস্কর, মো. মাহবুবুর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদুজ্জামান রুবেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, সাধারণ জনগণের জানমালের ক্ষতি করে কোনো ধরনের সন্ত্রাস বা নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্র রাজপথে থেকেই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। দৌলতপুরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক মাঠে থাকবে বলে তারা হুঁশিয়ারি দেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বাংলাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ নভেম্বর, ২০২৬
খুলনা | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।