এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গ্রামের বাড়িতে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ, ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে সংসদ সদস্যের বাড়ির সামনে অবস্থান নেন। একপর্যায়ে মিছিলকারীরা বাড়িটি লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরবর্তীতে তারা বাড়িটিতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে, একই সময়ে গোপালগঞ্জের অন্যান্য স্থানেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, জেলা শহরের পোস্ট অফিস মোড় এলাকাতেও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেখানে অবরোধকারীদের একটি মিছিল থেকে ‘এফএনএফ’ (FNF) নামের একটি সুপারশপে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর থেকে সংশ্লিষ্ট এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নভেম্বর ১২, ২০২৬
আগস্ট ২৫, ২০২৬
সেপ্টেম্বর ৮, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।