এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনে বিএনপির একাংশের বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পৌর জামায়াতের কার্যালয়ে উপজেলা ও পৌর জামায়াতের যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ সৈয়দ নিয়ামুল হাসানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “গত ১৬ নভেম্বর (সোমবার) বোয়ালমারী উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ বিভিন্ন যৌক্তিক অভিযোগ ও দাবি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। সেখানে নেতৃবৃন্দ মাত্র ২০ থেকে ৩০ মিনিট অবস্থান করে প্রশাসনের কাছে তাদের দাবি তুলে ধরেন। কিন্তু পরবর্তীতে সেই ঘটনাকে কেন্দ্র করে সম্পূর্ণ মনগড়া ও অপতথ্য ছড়িয়ে বিএনপির একটি অংশ আমাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। মূলত দেশবাসী ও স্থানীয়দের সামনে প্রকৃত সত্য উন্মোচন এবং আমাদের অবস্থান পরিষ্কার করতেই আজকের এই সংবাদ সম্মেলন।”
সভাপতির বক্তব্যে পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ সৈয়দ নিয়ামুল হাসান বলেন, “ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত গণমানুষের প্রতিনিধি। অথচ তাকে স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না, যা অত্যন্ত অমর্যাদাকর ও দুঃখজনক। জামায়াতে ইসলামী প্রশাসনের এমন বৈষম্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধির যথাযথ মর্যাদা নিশ্চিত করা না হলে জামায়াতে ইসলামী রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।”
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা বিল্লাল হোসেন, উপজেলা সেক্রেটারি মো. কামাল হোসেন, জেলা জামায়াত নেতা ইমারত হোসেন চৌধুরী ও আব্দুস সালামসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।