এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি কলেজে কর্মরত আছেন আটজন শিক্ষক। অথচ এবারের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। তবে দুঃখজনকভাবে তিনিও উত্তীর্ণ হতে পারেননি; একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। শিক্ষক থাকা সত্ত্বেও একমাত্র পরীক্ষার্থীর এমন ব্যর্থতায় প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও পরিবেশ নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার মজিদবাড়িয়া কলেজ থেকে এ বছর মানবিক বিভাগ থেকে রাজু আহমেদ নামের একমাত্র শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সম্প্রতি ফল প্রকাশের পর দেখা যায়, তিনি একটি বিষয়ে উত্তীর্ণ হতে পারেননি।
কলেজ সূত্রে জানা যায়, ২০০২ সালে মজিদবাড়িয়া কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হতে পারেনি। এছাড়া কলেজের নিজস্ব কোনো পাকা একাডেমিক ভবনও নেই; জরাজীর্ণ টিনশেড ঘরেই বছরের পর বছর ধরে চলছে পাঠদান কার্যক্রম। বর্তমানে কলেজটিতে অধ্যক্ষসহ মোট আটজন শিক্ষক কর্মরত আছেন।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ফারুক ইকবাল বলেন, “দীর্ঘদিনেও এমপিওভুক্ত না হওয়া এবং প্রয়োজনীয় অবকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধার ঘাটতির কারণে শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহ দেখায় না। ফলে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর ধারাবাহিকতায় এ বছর মানবিক বিভাগ থেকে মাত্র একজন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল, কিন্তু সেও একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে।”
প্রতিষ্ঠার দুই যুগ পেরিয়ে গেলেও অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থী সংকটের সমাধান না হওয়ায় কলেজটির ভবিষ্যৎ ও শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
এপ্রিল ৫, ২০২৪
আগস্ট ১০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ৩১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৩১ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৩১ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৩১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৩১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।