এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক সমাবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে উত্তর বেতকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেতকা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এতে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং চালক ও পথচারীদের ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেওয়া হয়।
র্যালি শেষে বেতকা চৌরাস্তায় বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক বার্তা সংবলিত স্টিকার লাগানো হয়। একই সঙ্গে চালক, যাত্রী ও সাধারণ পথচারীদের মাঝে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা।
পরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টঙ্গীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. খোরশেদ আলম শেখ। সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপুর সঞ্চালনা ও নেতৃত্বে কর্মসূচিটি পরিচালিত হয়।
সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; চালক, যাত্রী ও পথচারী—সকলের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ সবচেয়ে বেশি প্রয়োজন। ট্রাফিক আইন মেনে চলা এবং নির্ধারিত গতিসীমায় গাড়ি চালানোর জন্য তিনি চালকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি জয়নাল আবেদীন কন্ট্রাক্টর, সহসাধারণ সম্পাদক মাসুদ হোসেন ও সার্ভেয়ার কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাত্তার হোসেন নয়ন, অর্থ সম্পাদক আক্কাস ব্যাপারী, দপ্তর সম্পাদক আরিফ মণ্ডল, প্রচার সম্পাদক জসিম শেখ, সমাজকল্যাণ ও ক্রীড়াবিষয়ক সম্পাদক বাবুল শেখ এবং সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. শামীম মাঝি।
এ ছাড়া কার্যকরী সদস্য মুক্তার হোসেন, কুদ্দুস শেখ, ফারুক শেখ, শাকিল হোসেন, হাজী সায়েন মুন্সী, নাসিমা আক্তার, নাসরিন আক্তার, কামাল হোসেনসহ নিসচার স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ পথচারীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কার্যকর ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ২২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।