এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি পরিচয়ে ভারতীয় নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে পুশ ইন করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় রেশমা খাতুন নামের এক ভারতীয় নারী ও তাঁর শিশুসন্তানের সন্ধান পাওয়া যায়। চোখেমুখে আতঙ্ক ও অনিশ্চয়তা নিয়ে বর্তমানে তিনি নিজ দেশে ফিরে যাওয়ার উপায় খুঁজছেন।
ভুক্তভোগী রেশমা খাতুন জানান, তিনি ভারতের স্থায়ী বাসিন্দা। মুম্বাইয়ের একটি কারখানায় কর্মরত থাকাকালে পুলিশ তাঁকে এবং আরও কয়েকজনকে আটক করে। সে সময় তিনি বারবার নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করলেও পুলিশ তা আমলে নেয়নি। পরবর্তীতে তাঁদের বিমানে করে কলকাতায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে গভীর রাতে চট্টগ্রাম সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
বাংলাদেশে কোনো আত্মীয়স্বজন বা পরিচিত কেউ না থাকায় চরম বিপাকে পড়েন রেশমা। পরে স্থানীয় পথচারীরা তাঁর অসহায়ত্ব দেখে বাসে তুলে বেনাপোলে পাঠিয়ে দেন। বর্তমানে তিনি পুনরায় ভারতে ফিরে যাওয়ার জন্য বিভিন্ন স্থানে ঘুরছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রেশমা খাতুন যদি প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক হয়ে থাকেন, তবে মানবিক ও আইনি দিক বিবেচনা করে তাঁকে নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, গতকাল শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে রেশমা খাতুন ও তাঁর শিশুসন্তানকে থানায় সোপর্দ করেছে। আজ শনিবার তাঁদের আদালতে প্রেরণ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।