এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শিক্ষার্থীরা অটোপাস কিংবা পরীক্ষা বাতিলের কোনো দাবি নিয়ে রাজপথে নামেনি। বন্যা, জলাবদ্ধতা ও চরম দুর্ভোগের মুখোমুখি হয়ে যাতে তাদের পরীক্ষাকেন্দ্রে যেতে না হয় এবং বারবার পরিবর্তিত পরীক্ষা-পদ্ধতির ‘গিনিপিগ’ হতে না হয়, সেজন্যই তারা আন্দোলনে নেমেছে। এটি একটি সম্পূর্ণ যৌক্তিক, মানবিক এবং ন্যায্য আন্দোলন।
শনিবার (১৮ জুলাই) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর পোস্টে উল্লেখ করেন, শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কিংবা সরকার পতনের জন্য রাজপথে যায়নি। কিন্তু কিছু রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি দায়িত্বহীন বক্তব্য দিয়ে এই আন্দোলনকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছেন। এর ফলে শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেপ্তার ও হয়রানির মতো ভীতিকর পরিবেশ তৈরি হচ্ছে।
তিনি আরও জানান, বিভিন্ন শিক্ষার্থীর অভিযোগ অনুযায়ী তাদের ফোনে যোগাযোগ করে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয় দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এই অভিযোগগুলো সত্য হলে তা অত্যন্ত উদ্বেগজনক এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লজ্জাজনক।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, শিক্ষার্থীদের ভয় দেখানো, গ্রেপ্তারের হুমকি এবং হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। শক্তি প্রয়োগের পরিবর্তে কেবল সংলাপের মাধ্যমেই এই সংকটের সমাধান সম্ভব। তাই সরকারকে শিক্ষার্থীদের সঙ্গে বসে তাদের বক্তব্য শোনার এবং যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত সমাধান করার অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, "শিক্ষার্থীরা সন্ত্রাসী নয়। ভিন্নমত প্রকাশ করলেই তাদের রাজনৈতিক ট্যাগ দিয়ে সামাজিক ও মানবিকভাবে হেনস্তা করা কোনো সভ্য রাষ্ট্রের পরিচয় হতে পারে না।"
সবশেষে তিনি সরকারকে সংযম, সংলাপ ও সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় এই সমাধানযোগ্য সংকটটি অপ্রয়োজনীয়ভাবে বড় সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। একই সাথে জনগণের পরামর্শকে ‘উসকানি’ বা ‘ষড়যন্ত্র’ হিসেবে না দেখে দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ডিসেম্বর ৩১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।