এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঈদুল আজহার ছুটি ও ঈদযাত্রাকে কেন্দ্র করে দেশের সড়কগুলোতে দুর্ঘটনার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে দেশজুড়ে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। সড়ক, নৌ ও রেলপথ মিলিয়ে এই সময়ে মোট হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৮ জনে।
বৃহস্পতিবার (৪ জুন) সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন ‘রোড সেফটি ফাউন্ডেশন’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঈদযাত্রায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে মোটরসাইকেলের কারণে। এই সময়ে ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ৪৪ দশমিক ১২ শতাংশ। এ ছাড়া দুর্ঘটনায় ৩৭ জন পথচারী এবং ৩৩ জন যানবাহনের চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন।
সড়ক পথের পাশাপাশি নৌ ও রেলপথেও দুর্ঘটনার খবর পাওয়া গেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ দিনে দেশে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। একই সময়ে ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।
যানবাহনভিত্তিক প্রাণহানির চিত্র:
মোটরসাইকেল আরোহী ছাড়াও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিভিন্ন যানবাহনের যাত্রীরা। এর মধ্যে বাসযাত্রী ২১ জন, ট্রাক ও বিভিন্ন পণ্যবাহী যানবাহনের আরোহী ৩২ জন, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের যাত্রী ১১ জন, থ্রি-হুইলার (সিএনজি, অটোরিকশা ইত্যাদি) যাত্রী ৪৮ জন এবং স্থানীয় যানবাহনের ৮ জন যাত্রী রয়েছেন।
বিভাগ ও জেলাভিত্তিক পরিসংখ্যান:
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ বিভাগে ৯৫টি দুর্ঘটনায় ১০১ জন নিহত হয়েছেন। অন্যদিকে সিলেট বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে; যেখানে ৯টি দুর্ঘটনায় ৭ জন প্রাণ হারিয়েছেন। তবে একক জেলা হিসেবে ফরিদপুরে সবচেয়ে বেশি ১৯টি সড়ক দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে।
মে ২৯, ২০২৬
ডিসেম্বর ২১, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
সিলেট | ১৯ জুলাই, ২০২৬
ফুটবল | ১৯ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৯ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৯ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৯ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।