এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে তিনজনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৯ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
বিজিবি সূত্র জানায়, মাধবখালী সীমান্তের ৭০/২-এস সীমান্ত পিলারের কাছে ভারতীয় ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরি ক্যাম্পের সদস্যরা এক পুরুষ ও দুই নারীকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালান। বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে পড়েন তারা।
সঙ্গে সঙ্গে বিজিবি সদস্যরা কঠোর অবস্থান নিয়ে শূন্য লাইনে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ঢুকতে ব্যর্থ হন এবং শূন্য লাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নিতে বাধ্য হন। পরে সকাল ৭টা ৫৫ মিনিটে বিএসএফ সদস্যরা ৬৮/৫-এস সীমান্ত গেট খুলে তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেন।
মহেশপুর-৫৮ বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনাটি ইতোমধ্যে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।